× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জ্ঞানের অভাব’ বক্তব্যে অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ঘোষিত বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘‘আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি, তাতে তাদের অবশ্যই মানহানি হয়েছে। কারণ, ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাৎ রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আমার এ বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত। তবে বিস্মিত যে, তারা সরকারি সিদ্ধান্ত ছাড়াই আন্দোলনে নেমে যান। আমার এই বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল না। এবং আমি তা প্রত্যাহার করছি’, যোগ করেন তিনি। তিনি বলেন, ‘এ জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে, ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্তি হোক। সিলেট সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে লিথিক বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সব কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..