× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের  আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকেওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আরে জানায়,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..