× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
প্রবাসী হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো.মিলন (৩৫) ও তার ভাই পলাশ ওরফে জাম্বু (৩৫) এবং তাদের ভাগনে একই গ্রামের কাজী বাড়ির মো.আলীর ছেলে শেখ ফরিদ (২৭) আব্দুল মান্নান (২৮)।

বুধবার (১৫ জুন) বেলা ১১টা ১০ মিনিটের দিকে দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো.ফখরুল উদ্দিন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির আবুল বাশার ও পলাশ ওরফে জাম্বুদের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর পলাশ ও তাদের ভাগনেরা একই বাড়ির বাশারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেইচের মাঠি ভরাট করতে শুরু করে।

এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক বাশার বাধা দিলে একই বাড়ির মিলন,জাম্বু, ও তাদের ভাগনে শেখ ফরিদ ও মান্নানসহ তাদের সাঙ্গপাঙ্গরা বাশারের ছোট ভাই সৌদি প্রবাসী মহিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৩জনকে আসামি করে ২০১৫ সালের ১ মার্চ  বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় এ মামলার  সাজাপ্রাপ্ত তিন আসামি  পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি পলাশ ওরফে জাম্বু । রায় ঘোষণা শেষে পুনরায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এ মামলরে ৯ আসামিকে বেকুসুর খালাস দেয় আদালত।


এ ক্যটাগরির আরো খবর..