× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন,পাবেন ২০ হাজারের অধিক শিশু

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ায়েএই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবেউপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম,

স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, টিএলসিএ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনসহ নার্সগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্তু ২ হাজার ১৮৩ জন শিশু ও ১২ মাস- ৫৯ মাস বয়সি ১৮ হাজার ৯৮ জন শিশুকে উপজেলার ১৯৩ টি কেন্দ্রে খাওয়ানো হবে। আগামী ১৯ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।


এ ক্যটাগরির আরো খবর..