× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

বেনাপোলে চেকপোষ্ট থেকে পৃথক অভিযানে সোনার চেইন ছিনতাইকারী আটক ও টাকা উদ্ধার

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
সোনার চেইন ছিনতাইকারী আটক ও টাকা উদ্ধার

বেনাপোল চেকপোষ্ট থেকে পৃথক অভিযানে  একজন সোনার চেইন  ছিনতাইকারী  আটক ও অপরজন এর নিকট থেকে  ৫৫ হাজার টাকা   উদ্ধার হয়েছে। ভারত থেকে আসা একজন পাসপোর্ট যাত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা ধরে রাহুল হোসেন (২৮)নামে একজন ছিনতাই কারীকে পুলিশের কাছে সপোর্দ করে।
অপরদিকে আজিজুর রহমান নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার টাকা উদ্ধার করেছে জাতিয় গোয়েন্দা সংস্থার সদস্য ও বেনাপোল ইমিগ্রেশন ওসি।
আটককৃত ছিনতাইকারী বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আব্দুল রহমান এর ছেলে। টাকা ছিনতাইকারী আটক না হলেও টাকা উদ্ধার হয়েছে চেকপোষ্টের সাগির এন্টারপ্রাইজের সত্বাধীকারী জাহাঙ্গীর আলম এর নিকট থেকে।
ভারতীয় পাসপোর্টযাত্রী সপ্না অধিকারী ( পাসপোর্ট নং ইউ ৫০৬৯১০৪) বলেন, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বাহিরে এসে গাড়ির জন্য অপেক্ষা করার সময় আকস্মিক ভাবে তার গলা থেকে সোনার একটি চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই ছিনতাইকারীকে ধাওয়া করে  ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলয়াছ হোসেন বলেন, আজিজুর নামে একজন পাসপোর্টযাত্রীর থেকে প্রতারণা মুলক ৫৫ হাজার টাকা উদ্ধার হলেও ওই প্রতারককে আটক করা যায়নি।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, আটককৃত ছিনতাইকারীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..