× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নর্দ্দায় চলন্ত বাসে আগুন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
রাজধানীর নর্দ্দায় চলন্ত বাসে আগুন

রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইসয়ামিন বলেন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নদ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়।


এ ক্যটাগরির আরো খবর..