× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

নিহত ফায়ার ফাইটার নিপনের মেয়ের দায়িত্ব নিল সেনাবাহিনী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
নিহত ফায়ার ফাইটার নিপনের মেয়ের দায়িত্ব নিল সেনাবাহিনী

সম্প্রতি ঘটে যাওয়া সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের উনতি চাকমার পড়াশোনার দায়িত্ব নিল সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে একটি অঙ্গীকারনামা উনতি চাকমার হাতে তুলে দেওয়া হয়।

উনতি চাকমা রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ সময় তার হাতে অঙ্গীকারনামা তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন (এনডিসি, পিএসসি)।

নিপন চাকমার স্ত্রী সুমনা চাকমা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উনতির বাবা অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করার পর আমি একেবারে অসহায় হয়ে পড়ি। মেয়ের পড়ালেখা নিয়ে আমি শঙ্কায় দিন কাটাচ্ছিলাম। তখন লেকার্স কর্তৃপক্ষ আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ জানান, উনতির বাবার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কখনো আমরা পূরণ করতে পারব না। আমরা চাই উনতির শিক্ষাজীবনে যাতে কোনো ছন্দপতন না ঘটে। তার জন্য আমাদের এই ছোট প্রয়াস এবং নিপন চাকমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।


এ ক্যটাগরির আরো খবর..