× Banner
সর্বশেষ
বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন করা হয়। মঙ্গলবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে এটি মঞ্চন্থ করা হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে নাটকটি মঞ্চায়ন শেষে অনুভূতি প্রকাশ করাকালে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অ: দা:) ড. লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবর রহমান বাবলু, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া।

১৫ আগষ্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্দ নাটক “অভিশপ্ত আগস্ট” এর প্রযোজনায় ছিল বাংলাদেশ পুলিশ থিয়েটার। নাটকের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। রচনা ও নির্দেশনায় ছিলেন নারয়নগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মো: জাহিদুর রহমান।
নাটকটিতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম বর্বরতায় স্বপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ এর ১৫আগষ্ট কাক ডাকা ভোরে।

সেই হত্যাকান্ডের করুন আলেখ্য এবং পুর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে নাটকটিতে। বিশেষ করে ইতিহাসের খলনায়ক খোন্দকার মোশতাকের সাথে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুক, মেজর রশীদসহ পর্দার আড়ালে থাকা মাষ্টার প্লানারদের ষঢ়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা এবং ক্ষমতা দখলের নীলনক্শা তৈরী এবং সেই ষঢ়যন্ত্রে সা¤্রাজ্যবাদী শক্তির গোপন পৃষ্ঠপোষকতা সেই সাথে উঠে এসেছে আর দশটা সাধারন দিনের মতই হত্যাকান্ডের পূর্ব পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র যেটা দেখে বোঝারই উপায় ছিলনা কিছুক্ষণ পরেই বাঙ্গালী জাতির প্রেরনার উৎস এই বাড়ী হয়ে উঠবে বিভৎস এক মৃত্যুপুরী সেটা উঠে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..