× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলার এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় প্রতিবাদে নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর । নিহত জেসমিন আক্তার (৩২) উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাহার উল্ল্যার স্ত্রী।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর ৩টার দিকে অসুস্থ অবস্থায় জেসমিনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। কিন্তুু নিহতের স্বজনদের দাবি কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মহিবুস সালাম খান বলেন,আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,দীর্ঘদিন থেকে ওই গৃহবধূ জ্বরে ভূগছিলেন।  এর আগেও নাকি তাঁর স্বজনরা তাকে দুইবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নিয়ে যায়। নিহতরে স্বজনদের অভিযোগ সঠিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতালে ভর্তির দুই ঘন্টায় মাথায় রোগী মারা যায়।

ওসি আরো জানায়,তবে এ ঘটনায় নিহতের পরিবার কোন লিখিত অভিযোগ দেয় নি।

এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের বক্তব্য,এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।  তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..