× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

যশোর প্রতিনিধি(আবুল কালাম আজাদ )

যুদ্ধাপরাধ মামলায় সাক্ষী দিয়ে চরম নিরাপত্তাহীনতায় যশোরের ৬ সাক্ষী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
মামলায় সাক্ষী দিয়ে চরম নিরাপত্তাহীনতায়

যশোরের বাঘারপাড়ার একাত্তরের গণহত্যাকারী আমজাদ মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ৬ সাক্ষী ও তার পরিবারের সদস্যরা। আজ সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তাদের নিরাপত্তা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনর অর রশিদ।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এ মামলায় আমজাদ মোল্লার বিরুদ্ধে তার গ্রামের ও আশপাশের গ্রামের ৬ জন সাক্ষী প্রদান করেন। এ কারণে আমজাদ হোসেন মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নেতৃত্বে সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের উপর হামলা, অপহরণ, বাড়ি ভাঙচুর এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়।
এসব ঘটনায় একাধিক মামলা করা হলেও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করেনি প্রশাসন। সর্বশেষ ৬ সাক্ষীকে হয়রানি করার উদ্দেশ্যে সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুল তার চাচাত ভাই আবুল হোসেনকে ৭১ সালে হত্যা করা হয়েছে মর্মে ভুয়া মামলা করার পাঁয়তারা করছে। একই সাথে সাক্ষী ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে খুন-জখমের হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় ৬ সাক্ষীর সুরক্ষা দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধী আমজাদ হোসেন মোল্লা মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমিন, ইসহাক মোল্লা, আব্দুল হক মোল্লা, ওলিয়ার রহমান, খলিলুর রহমান খোকন বিশ্বাস, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল‌ ও ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..