× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানো সেই শিক্ষক বরখাস্ত, সুধীমহল চান চাকুরিচ্যুত্তি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানো

নওগাঁর ধামইরহাটে স্কুল শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর দায়ে সেই বিতর্কিত নারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাকে স্থায়ী ভাবে চাকুরিচ্যুতির দাবী জানান সুধীমহল। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩১ মে স্কুল চলকালীন সময়ে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির জনৈক শিক্ষার্থীকে ছাদে প্রসাব করার অপরাধে সহকারী শিক্ষিকা সাহানা বেগম (ফেন্সি) ওই ছাত্রকে বাধ্যতামুলক বোতলে প্র¯্রাব করায়ে সেটা তাকে খাওয়ান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে তোড়পাড় উঠলে ২ জুন ১২৪১ নম্বর স্মারকমূলে সরকারি চাকুরী আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক সহকারী শিক্ষক সাহানা বেগমকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।

এই ঘটনায় উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট আশরাফুদ্দৌলা নয়ন বলেন,‘সাময়িক বরখাস্ত নয় তাকে চাকুরিচ্যুত করতে হবে, তার অপরাধ ক্ষমার অযোগ্য, আমরা মানবাধিকার কমিশন তার স্থায়ী বরখাস্ত দাবী করছি।’


এ ক্যটাগরির আরো খবর..