× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পানামার বিপক্ষে ১-০ গোলে জয় আর্জেন্টিনার

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
জয় আর্জেন্টিনার

ফ্রান্সে অনুষ্ঠিত তুলন টুর্নামেন্টে পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আলেহান্দ্রো গারনাচোর।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলকে ১-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসির উত্তরসূরিরা। ফলে চার দলের মধ্যে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ স্থান দখলে রেখেছে আর্জেন্টিনার যুব দলটি। দুইয়ে ফ্রান্স, তিনে পানামা আর তলানিতে সৌদি আরব। ১২ দলের এই টুর্নামেন্টে অংশ নেয়নি ব্রাজিল।

এর আগে ফ্রান্সের স্তাদে জুলেস লাদোমেগু স্টেডিয়ামে পানামার বিপক্ষে আধিপত্য করে খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের বেশির ভাগ সময় তারা বল দখলে রেখেছিল। কিন্তু গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৯ মিনিট পর্যন্ত। মাতিয়াস সুলের বাড়িয়ে দেয়া বলে গোল করেন গারনাচো।

বল দখলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আক্রমণে অবশ্য এগিয়ে ছিল পানামা। তাদের নেয়া ৯ শটের দুটিই ছিল গোলমুখে। বিপরীতে মেসির উত্তরসূরিরা মাত্র ৪টি শট নেয়। যার মধ্যে গোলমু্খে থাকা একটি শটেই সফল তারা। শেষ পর্যন্ত গোলবারে ফ্রান্সিস্কো গোমেজের গোলকিপিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সান্তিয়াগো ক্যাস্ত্রোর গোলে সৌদি আরবকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।পরের ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে মাসচেরানোর শিষ্যদের। আগামী শনিবার (০৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে দলটি খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে।


এ ক্যটাগরির আরো খবর..