× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

মেহেরপুরের গাংনীতে বাস চাপায় শিশুর মৃত্যু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
মেহেরপুরের গাংনীতে বাস চাপায় শিশুর মৃত্যু

মেহেরপুর জেলার গাংনীতে যাত্রীবাহি বাসের চাপায় হাম্মাদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাম্মাদ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসস্ট্যান্ডপাড়ার প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,হাম্মাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।

এ সময় মেহেরপুর দিক থেকে কুষ্টিয়াগামি দ্রতগতির একটি দূরপাল্লার যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এসময় হাম্মাদ গুরুতর ভাবে আহত হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তবরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..