× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বনানী (ঢাকা) প্রতিনিধি(সরকার রাজীব)

নিবন্ধনহীন মহাখালীর রাফা মেডিকেল সার্ভিসেসে চলছে প্রতারণা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
নিবন্ধনহীন মহাখালীর রাফা মেডিকেল সার্ভিসেসে চলছে প্রতারণা

রাজধানীর মহাখালী স্বাস্থ্য ভবনের নাকের ডগায় থাকা রাফা মেডিকেল সার্ভিসেস নামের একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে আরও দুই বছর আগেই। জরুরি সেবার সাইনবোর্ড লাগিয়ে নিবন্ধনহীন হাসপাতালে চিকিৎসার নামে মানহীন সেবা!
প্রাতিষ্ঠানিক সাইনবোর্ডে লেখা জরুরি ক্যান্সার নির্ণয়, ওপারেশনসহ কেমোথেরাপি সেবার কথা। বাস্তবে এমন সেবা দেওয়ার মতো নেই কোনো সারঞ্জাম ও যোগ্য চিকিৎসক। শুধু তাই নয় ডায়গনষ্টিকে সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। দীর্ঘদিন যাবৎ মানহীন এই হাসপাতালে সেবার নামে প্রচারিত হচ্ছেন সাধারণ মানুষ।
সোমবার (৩০ মে) নানা অভিযোগের ভিত্তিতে মহাখালী পানির ট্যাংকির বিপরীত পাশে অবস্থিত রাফা মেডিকেল সার্ভিসেসে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল। এসময় মেডিকেল সেন্টারের মেয়াদ উত্তীর্ণ, ল্যাবের অস্বাস্থ্যকর পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা অসন্তোষজনক সহ তিনটি অভিযোগে হাসপাতালটিকে নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অভিযান কালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক শেখ দাউদ আদনান বলেন, ‘এ হাসপাতালের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ শতভাগ সত্যি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এখানে ক্যান্সার চিকিৎসা করাতে লোকেরা আসেন। যদিও এখানে কোনো ক্যান্সার বিশেষজ্ঞ নেই।’
২০০৪ সাল থেকে এরকম একটি প্রতিষ্ঠান কিভাবে এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে উপ-পরিচালক জানালেন, পূর্ব ঘোষিত অভিযানের খবরে তারা সতর্ক হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..