× Banner
সর্বশেষ
৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

পিআইডি

আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল   প্রধানমন্ত্রী উপস্থিতি হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে কর্মসূচিটি চালু করা হবে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

 আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। মূলত তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনাই এই উদ্যোগের লক্ষ্য।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

তিনি বলেন, গত ৩০ মার্চ তারিখে প্রতিটি খেলার জাতীয় দলের খেলোয়াড়ের মধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা শুরু হয়েছে এবং আগামী সাত কার্য দিবসে মধ্যে অবশিষ্ট খেলোয়াড়দের এই ভাতা প্রদান করা হবে।

স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..