× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বনানী (ঢাকা) প্রতিনিধি(সরকার রাজীব)

ক্ষমতার অপব্যবহারের দায়ে বনানী থানা শ্রমিক লীগের সভাপতিকে অব্যাহতি 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
বনানী থানা শ্রমিক লীগের সভাপতিকে অব্যাহতি 

নানা তর্ক-বিতর্কের পর অবশেষে ক্ষমতার অপব্যবহারের দায়ে বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জুয়েল সিকদারকে অব্যাহতি দেয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নুরুন নবী নাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে জুয়েল সিকদারকে অব্যাহতি দেয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বনানী থানা জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি দায়িত্বে থেকে নিজ পদের ক্ষমতার অপব্যবহার করে চলছেন যাহা সাংগঠনিক বহির্ভূত।
জাতীয় শ্রমিক লীগ বনানী থানার বহিষ্কৃত সাধারণ সম্পাদককে জাতীয় শ্রমিক লীগ মহানগর উত্তরের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদকের অনুমতি ব্যাতি রেখে বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফরিদ খানকে পুনরায় স্বপদে বহাল করা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফরিদ খানের স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগের (ফেইজবুক) মাধ্যমে প্রচার করে দেওয়া সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিক এবং জুয়েল সিকদারের কার্যকলাপে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, বিধায় বনানী থানার সভাপতি পদ থেকে তাকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হইলো।
চিঠি ইস্যু করার পর থেকে জুয়েল সিকদারকে বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সকল সাংগঠনিক কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..