× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

ফরিদপুর ব্যুরো

স্ত্রীকে ফিরে পেতে আদালতে স্বামীর মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
স্ত্রীকে ফিরে পেতে আদালতে স্বামীর মামলা

দীর্ঘ ৮ বছরের সংসার। হঠাৎ একদিন কাজ শেষে ঘরে ফিরে দেখেন স্ত্রী নেই। নেই স্ত্রীর কোন জামা কাপড়, গহনা। নেই ঘরে রক্ষিত ফোরম্যান স্বামীর কষ্টে অর্জিত জমানো টাকা।

অনেক খোঁজাখুজির পরে জানতে পারলেন অন্য একটি পুরুষের সাথে সম্পর্ক করে স্বামী রেখে পালিয়ে গেছেন।

ঘটনাটি ঘটেছে ফরিদপুর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে।

উপায়ন্ত না পেয়ে স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা করেছেন স্বামী মো. সুজন সিকদার (৩০)। মামলার আসামীরা হলেন আলামিন শেখ (৩১) ও সুজনের স্ত্রী লাভলী আক্তার সুমাইয়া (২৪)।

ফরিদপুর জজ কোর্টের ৬ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন সুজন। ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাশার।

মামলা সূত্রে জানা যায়, ভাবুকদিয়া গ্রামের মান্নান মোল্লার মেয়ে লাভলী আক্তার সুমাইয়ার (২৪) সাথে বিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামের নয়ন সিকদারের পুত্র মো. সুজন সিকদারের (৩২) সাথে ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ে করে স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়ী ভাবুকদিয়া গ্রামে বসবাস করতেন সুজন। সুজন মাঝখানে কিছুদিন কাতারে প্রবাস জীবন পার করে দেশে ফিরে এসে ফরিদপুর শহরে একটি রডের কোম্পানিতে ফোরম্যানের কাজ করে।

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের মৃত কলিমদ্দিন শেখের পুত্র মোঃ আলামিন শেখ (৩১)। সে বিবাহিত। ৩ বছরের কন্যা সন্তান আছে। ২৬ মে বৃহস্পতিবার সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায় আলামিন।

সুজন সিকদার অত্যন্ত ভালবাসতেন তার স্ত্রী’কে। ৮ বছরের সংসারে এই দম্পত্তির কোন সন্তান না হলেও ভালবাসা দিয়ে ভরণ পোষণে কোন কমতি রাখেনি স্ত্রীর।

সুজন সিকদার বলেন, আমার স্ত্রী কয়েক মাস ধরে মোবাইলে একটি ছেলের সাথে কথা বলতো গোপনে। গত রোজার মধ্যে আমি স্ত্রীর সম্পর্কের বিষয়ে হাতে নাতে ধরে শ্বশুরকে বলি। তখন আমার স্ত্রী আর কথা বললে না বলে সম্মত হন।

তিনি বলেন, আলামিন আমাদের আত্মীয় হওয়ার সুবাদে আমাদের বাড়িতে যাতায়াত করতো। এ সুযোগে আমার স্ত্রী কে সে প্রেমের ফাদে ফেলে। স্ত্রী সুমাইয়াকে নানা ভাবে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে।

গত ২৬ মে বৃহস্পতিবার আমি কাজে বের হলে আলামিন আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে প্ররোচনায় ফেলে বাড়ি থেকে বের করে নিয়ে পালিয়ে যায়। এসময় আমার ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লক্ষ টাকা ও ২ ভরি গহনা সঙ্গে নিয়ে পালিয়ে যায়।

আমি ও আমার শশুড় মান্নান মোল্লা ঐ ছেলে আলামিনের বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা ঐ ছেলের বাড়িতে যাওয়ার পূর্বে আমার স্ত্রী ও আলামিন বাড়ি থেকে সরে পরে।

সুজন জানান, আমি ফরিদপুর জজ কোর্টের ৬ নং আমলী আদালতে মামলা দায়ের করেছি।

মেয়ের বাবা মান্নান মোল্লা বলেন, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। আলামিনের পরিবারকে বারবার অনুরোধ করেছি। তারা কোন প্রকার সহযোগিতা করছে না।

ছেলের বড় ভাই দুলাল শেখ বলেন, আমার সৎ ভাই আলামিনকে ৫ বছর আগে পারিবারিক ভাবে তাকে বিয়ে দেই। তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান আছে। তবে আলামিনের সেই স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলা নারী ও শিশু কোর্টে চলমান রয়েছে। এরই মধ্যে সে অন্যের স্ত্রী কে নিয়ে পালিয়েছে। আমি আমার ভাইকে অনুরোধ করেছি সুজনের স্ত্রী কে ফিরিয়ে দিয়ে আসতে।

মেয়েটির স্বামী মোঃ সুজন সিকদার বলেন, আমি আমার স্ত্রী কে অনেক ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ফিরে পতে চাই।

মামলার কৌশলী এ্যাড. তৌহিদুল ইসলাম স্টালিন বলেন, সুজন ও সুমাইয়া এখনও তারা স্বামী স্ত্রী। এদিকে আলামিনও বিবাহিত। তার বিরুদ্ধে নারী শিশু আদালতে তার স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় আলামিন সুজনের স্ত্রী সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায়। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের করে আলামীন ও সুমাইয়ার বিরুদ্ধে সমন জারি করেছে।

আলামীন ও সুমাইয়া পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..