× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে নাভিশ্বাস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলছে সংস্কার কাজ। ফলে রেডিও কলোনি থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে সবসময়ই যানজট লেগে থাকছে। এতে নাভিশ্বাস হওয়ার জোগাড় যাতায়াতকারীদের।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দেখা যায়, সংস্কার কাজ চলায় মহাসড়কে যানজটে আটকে রয়েছে দূরপাল্লার অনেক যানবাহন। অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু তীব্র গরমে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

বাস যাত্রীরা জানালেন, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ও বিশমাইল এলাকায় সংস্কার কাজ চলায় মহাসড়কের রেডিও কলোনি থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘসময় থেমে থেমে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।

এদিকে, বাসচালকরা অভিযোগ করে বললেন, নবীনগর থেকে সাভারের দূরত্ব আনুমানিক ১০ কিলোমিটার। সংস্কার কাজ শুরুর আগে এই দূরত্ব পার হতে সময় লাগতো সর্বোচ্চ ২০ মিনিট। কিন্তু এখন লাগছে দু’তিন ঘণ্টারও বেশি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম  জানান, ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ সবসময়ই একটু বেশি। তারওপর এখন চলছে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ। ফলে সড়কের একপাশ দিয়েই দুইদিকের যান চলাচল করছে। এ কারণে যানজট দেখা দিয়েছে।

তিনি বলেন, যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সংস্কার কাজ শেষ না হলে যাত্রীদের দুর্ভোগ খুব একটা কমবে বলে মনে হচ্ছে না।

ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ চলছে। এ জন্য সাময়িকভাবে সড়ক ব্যবহারকারীদের অসুবিধা হচ্ছে।

দু’একদিনের মধ্যে যানজট কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..