× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ দুই যুবক আটক

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
রুপাসহ দুই যুবক আটক

ফরিদপুরে ৪২ কেজি রুপার গহনাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান (৪০) ও একই এলাকার আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মে) দিনগত রাত ৯টার দিকে জেলা শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।
এসময় রুপাসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ। রুপা ছাড়াও এসময় একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার গহনা এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..