× Banner
সর্বশেষ
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে

কর্মমুখী এবং সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন‍্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শনিবার (২৮ মে) রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত বিদ‍্যা নয়, তোমাদেরকে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। জাতির পিতা দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীনসত্তা দিয়ে গেছেন। উত্তরণের বিভিন্ন ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সেই ক্ষেত্রকে অবলম্বন করেই আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যিক হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারছি।

প্রতিমন্ত্রী বলেন, যোগ্য নেতৃত্বে একটি জাতি, একটি দেশ এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ‍্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন‍্যার নেতৃত্বে বতর্মানে নারীরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে।

আইডিয়াল কমার্স কলেজের অধ‍্যক্ষ মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে আরও বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী।


এ ক্যটাগরির আরো খবর..