× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু উদ্বোধন হলে মোংলা-পায়রা বন্দরের গুরুত্ব বাড়বে

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন হলে মোংলা-পায়রা বন্দরের গুরুত্ব বাড়বে

আগামী ২৫ জুন গৌরবের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (২৮ মে) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ মোহাম্মাদ আলী।

তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। বহুল প্রতীক্ষিত পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আসছে ২৫ জুন। সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করবেন।

কাঙ্খিত পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক বৈষম্য কমবে, আর্থ-সামাজিক উন্নয়ন, নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়নসহ প্রবৃদ্ধি বৃদ্ধি হবে। মোংলা বন্দর, পায়রা বন্দর ব্যবহারের গুরুত্ব বেড়ে যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সড়কপথে যোগাযোগ ব্যবস্থা একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। ২৫ জুন এই দিনটিকে স্মরণীয় রাখতে আগামী ২২ জুন বুধবার সকাল ১০টায় একটি আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক অর্থায়নে মুখ ফিরিয়ে নেওয়ার পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকুলতা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণা দেন। পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালে ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন।

সেই কাঙ্খিত পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধনের প্রাক্কালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি তথা বৃহত্তর খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২ কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, অধ্যক্ষ মো. জাফর ইমাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিণ্টু, আবু হাসান, এস এম জাহিদ হোসেন, দেশ সংযোগের সম্পাদক মাহবুবুল আলম সোহাগ, উন্নয়ন কমিটির শাহীন জামাল পন, শেখ মোশাররফ হোসেন, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাশার, মিজানুর রহমান বাবু, মামুনুরা জাকির খুকুমনি, মো. মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, মীর বরকত আলী, মাস্টার মনিরুল ইসলাম, রকিব উদ্দিন ফারাজী, মো. খলিলুর রহমান, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..