× Banner
সর্বশেষ
একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক – আইনমন্ত্রী বিএনপির উদ্যোগে সবুজ বেনাপোলের প্রত্যয়ে পঞ্চম দিনের বৃক্ষরোপণ কক্সবাজারের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ – রাশেদ খাঁন

রংপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় আনোয়ারা আক্তার পপি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার রাত ১১ টায় উপজেলার নিজপাড়া গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পপি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ও নিজপাড়া গ্রামের আনোয়ারুল হাকিমের ছোট মেয়ে। স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানি জানান, পপি চলতি বছর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আজ সোমবার ব্যবহারিক পরীক্ষা ছিল তার। কিন্তু রোববার সে পড়াশুনায় মনোযোগ না দেয়ায় তার মা তাকে রাগারাগি করেন। এতে সে মায়ের উপর অভিমান করে রাত ৮টার দিকে নিজ শয়ন ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ১০টার দিকে পরিবারের লোকজন দেখতে পেরে ফাঁস থেকে পপির মরদেহ নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়।

স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পপির মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..