মোঃ আবুল হোসেন: রাজধানী ঢাকার পোস্তগোলা তিন রাস্তার মোড় থেকে শ্মশানঘাট-পোস্তগোলার তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তার পিচঢালাই উঠে গেছে। গাড়িতে মানুষের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝে-মধ্যে বিশাল বিশাল আকারের সøাব বসানো রাস্তায়। সøাবের উপর দিয়ে গাড়ি চালাতে পারছে না চালকরা। সøাব এড়িয়ে গাড়ি চালাতে হচ্ছে তাদের। সøাবের চাইতে রাস্তা নিচু ও ভাঙ্গা হওয়াতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। পোস্তগোলা থেকে ১ কিলোমিটার রাস্তাও হবে না। রাস্তাটি সরকারের কাছে কাকুতি-মিনতি করছে, আমি যানবাহনের ভার সহ্য করছে পারছি না, আমাকে মেরামত করো।