× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

কবিরত্ন সিকদার রেজাউল করিম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থ অভাবে আজ দিশেহারা

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
কবিরত্ন সিকদার রেজাউল করিম বিভিন্ন রোগে আক্রান্ত

বরিশালের গৌরনদী উপজেলার সাদা মনের মানুষ বলে পরিচিত  সেই কবিরত্ন সিকদার রেজাউল করিম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজ অর্থ অভাবে  দিশেহারা । কি ভাবে চলবে অভাবের সংসার ,  কিভাবে চলবে নিজের চিকিৎসা অার  নিজের ওষুধ কি করে কিনবে  । তার একটাই মনের কষ্ট সে যেন মৃত্যুর পূর্বে তার লেখা ও অপ্রকাশিত বইগুলো যেন প্রকাশ করে যেতে পারেন।  তাহলে তার মৃত্যু হলেও  আর কোন কষ্ট থাকবে না।
 গৌরনদীর পৌর ভবনের কাছে  ছোট একটি ভাড়া বাসার বিছানায় পড়ে কাতরাচ্ছেন অার এই কথা বলছিলেন অামাকে কবিরত্ন সিকদার রেজাউল করিম। তিনি অারো  অাজ জানান মুত্র থলির পীড়া, অতিরিক্ত হাই প্রেসার এবং শারীরিক ক্লান্তিতে মনে হয় মাটির মধ্যে এখনইঢুকে পড়বো। মেঘনার নদীর মতো দূর্বার জোয়ার আজ যেন চর পড়ে থামিয়ে দিয়েছে।
তিনি বলেন মণীষ দা অামি অারো কিছুদিন বাঁচতে চাই  । এখনও কবি বাঁচতে চায়।  কিন্তু কী করে সম্ভব লেখালেখি করে যা আয় হতো তাও বন্ধ হয়ে গেছে। নিজের জায়গা জমি বলতে কোন কিছুই তেমন নেই।  তাই ভাড়া বাসায় বসবাস করেন।  সরকার গৃহহীনদের বসবাসের জন্য ঘর দিলেও তাও তার কপালে জোটেনি। স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান দুজনেই পড়াশোনা করে, এখন পর্যন্ত সংসারের হাল ধরতে পারেনি তারা। তাই খুঁজে বেড়াচ্ছেন কোনো সমাজের কোন হৃদয়বান ব্যক্তি। যার অব্যাকুল কৃপায় তার চিকিৎসাটা সমাধান হয়।
কান্নাজড়িত কণ্ঠে শিকদার রেজাউল করিম বলেন আমাদের এমপি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ মারফত তিনি প্রধানমন্ত্রীর কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রত্যাশা করেন। তিনি আজ মুক্তির আশায় সৃষ্টিকর্তাসহ সকলের দোয়া ও দয়া কামনা করছেন। এই আমাদের কবি ভাই শিকদার রেজাউল করিম, যিনি ইতিহাসবেত্তা, বৈয়াকরণ, গ্রামারিয়ান, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং ছোটগল্পকার। তার পান্ডুলিপি সংখ্যা ৫০ খানা এবং প্রকাশিত গ্রন্থ ১৯ খানা।
গরিবি হালোতে দিন গুনছেন। সিকদার রেজাউল করিম বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে ২৬/০৬/১৯৫৮ সনে গীতিকার, ঔপন্যাসিক, রেডিও নাট্যকার, সম্পাদক, ছোট গল্পলেখক ও ইতিহাস গবেষক কবি শিকদার রেজাউল করিম জন্মগ্রহণ করেন। পিতা নূরুল হক শিকদার। ইউ.পি. সচিব, মাতা মোসাঃ রহিমা খাতুন। বারো ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।তিনি শিক্ষকতায় ছয় বছর এবং মধ্যপ্রাচ্যে ছয় বছর চাকুরি করেন। সম্পাদক,চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ। সদস্য বঙ্গবন্ধু কবিতা পরিষদ ও লেখক পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
  তিনি ১৯৯৪ সনে পবিত্র হজব্রত পালন করেন। অর্জন- সাদা মনের মানুষ হিসেবে  (দৈনিক জণকণ্ঠ ২০০৭) পরিচিত। তিনি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন থেকে “একুশে পদক”, প্রথম আলো বন্ধুসভা থেকে “সাহিত্য প্রেমিক পদক” “বিদ্যাপীঠ সাহিত্য (বি এস পি) গুণীজন সম্মাননা” ২০১৭, ভারতের কোলকাতা প্রমিতা সাহিত্য ম্যাগাজিন সম্মাননা ২০১৯,বঙ্গবন্ধু কবিতা পরিষদ,গৌরনদী থেকে সাহিত্য সম্মাননা পদক ২০২১ লাভ করেন। নাটক “বিধাতা সাক্ষী” ও “বাকলায় মগ” খুলনা বেতার থেকে প্রচারিত। প্রকাশিত গবেষণামূলক গ্রন্থ “বৃহতী গৌরনদী” ১ম খন্ড, ২য় খন্ড এবং অপ্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে “বৃহতী গৌরনদী” ৩য়, ৪র্থ ও ৫ম খন্ড।
নাটক- ভুলের মাসুল, রাজপথে ডাকাত, এ ভুল বিধাতার না, মূলাদীর রায়ট, ঘর বাঁধা হলোনা, অধিকার বঞ্চিত, রাখি বাঁধা মন, দলাদলি, তালাক, জুনা খা। কাব্য- ক্ষুধার কাঁন্না, ছোট গল্প গ্রন্থ- কাল কিন্তু কিস্তি, স্মৃতিপট, প্রবন্ধ গ্রন্থ- জানা-অজানা, উপন্যাস- চন্দ্রদ্বীপে ইসলাম, জঙ্গলে জনপদ, বহুগামী, জমি নিয়ে গোলমাল, অশরীরী, বিষাক্ত মধু, আহারে ভাগ্য ইত্যাদি। এছাড়া প্রকাশিত গবেষণামূলক  গ্রামার অর্থগ্রাফির কথা, বাংলা ব্যাকরণ ও কবিতা।তার গীতি কবিতা- বাবরী মসজিদ, বঙ্গবন্ধু, প্রবাসীর বউ, কবরের শাপ, সতীন পুত্র ও তুষার মন্ডল। স্মারক গ্রন্থঃ নির্ভীক কলম সৈনিক জহুরুল ইসলাম জহির,সফল কর্মবীর বাদশা ফকির, আলোচিত কবি এ্যাডভোকেট জিয়াউল
হক,সফল যাদু শিল্পী অামির হোসেন টুলু, যাত্রাশিল্পী রবীন্দ্রনাথ  মন্ডল, হারাধন বাবু, সম্পাদিত গ্রন্থ- উত্তর বরিশালের কবি ও কবিতা। ২০২০ সনে বৃহতী গৌরনদী ইতিহাস ৩য় খন্ড , কবি জিয়াউল হকের নক্ষত্র নামক কাব্যগ্রন্থের আলোচনা গ্রন্থ এবং আরো দু’খানা স্মারক গ্রন্থ। কবি ভাই শিকদার রেজাউল করিমের  ফোন নম্বর ০১৮৩৪৪৭১৯৭৯


এ ক্যটাগরির আরো খবর..