× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

মৌকে নিয়ে ‘কিলার’ মিশনে কক্সবাজারে ইমন!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

চলচ্চিত্রের নবাগত নায়িকাকে নিয়ে ৯ মার্চ একটি মিশনে কক্সবাজার গেছেন নায়ক। ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক জানিয়েছেন, প্রথম দফায় যে পরিকল্পনা ছিল, তা-ও হয়ে গেছে। আর এ কারণেই তড়িঘড়ি আজ সোমবার দুপুরের ফ্লাইটে ঢাকায় ফিরতে হচ্ছে তাঁকে। কক্সবাজার বিমানবন্দরে বসে প্রথম আলোর সঙ্গে আলাপে তাঁর নতুন ছবি ‘কিলার’-এ নিজের চরিত্রটি সম্পর্কে এমন আগাম তথ্যই দিলেন নায়ক ইমন।

সুজন বড়ুয়া পরিচালিত ‘কিলার’ ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন মৌ খান।

গত বছরে মুক্তি পেয়েছে ইমন অভিনীত ‘পদ্ম পাতার জল’ ছবিটি। নির্মাণশৈলীর কারণে ছবিটি শুরু থেকেই চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। এই ছবিতে ইমন অভিনয় করেছেন এক জমিদার পুত্রের চরিত্রে। ছবিটি মুক্তির পর থেকেই ইমন নতুন ছবি বাছাইয়ের ক্ষেত্রে বুঝেশুনে পা বাড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় নতুন ছবি ‘কিলার’-এর কাজ শুরু করেছেন তিনি।

প্রথম আলোর সঙ্গে আলাপে ইমন বলেছেন, ‘ছবির গল্পে আমাকে একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করতে হচ্ছে। ছবির গল্পটাও চমৎকার। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘‘কিলার’’ ছবিটির একটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করতে ৯ মার্চ কক্সবাজারে যেতে হয়েছে। সবকিছু ঠিকমতো হলে দারুণ একটা ছবি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।’

ইমন আরও জানিয়েছেন, ‘কিলার’ ছবিতে টানটান উত্তেজনার গল্প রয়েছে। আর তাঁর চরিত্রটিও রহস্যঘেরা। সব মিলিয়ে এটি ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

সামনের মাসে খুব কাছাকাছি সময়ে ইমন অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’স্বপন আহমেদের ‘পরবাসিনী’।


এ ক্যটাগরির আরো খবর..