× Banner
সর্বশেষ
শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং ॥ দুই মাসের কারাদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
গৌরনদীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং

স্কুলে স্যানিটারী প্যাডের প্রচারণা ও ডিসকাউন্টে বিক্রি করতে এসে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ইমরান সরদার (২৯) নামের এক যুবককে দুই মাসের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমাণা অনাদায়ে আরো ১৫ দিনের দন্ড প্রদানের রায় ঘোষনা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়ে। দন্ডপ্রাপ্ত ইমরান আকিজ কোম্পানীতে কর্মরত। সে মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী গ্রামের কিরণ সরদারের পুত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্কুলে স্যানিটারী প্যাডের প্রচারণা ও ডিসকাউন্টে বিক্রি করতে এসে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করে ইমরান।

পরবর্তীতে স্কুল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইভটিজার ইমরানকে আটকে রেখে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।


এ ক্যটাগরির আরো খবর..