× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আব্বাসের জামিন এক সপ্তাহ স্থগিত

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

প্লট দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি ‍ সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বাংলানিউজকে বলেন, মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদককে নিয়মিত আপিল করতে বলেছেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় গত ০৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। কিন্তু বিচারিক আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি।

হাইকোর্ট ইতোমধ্যে দুই মামলায় জামিন দিয়ে দুর্নীতির মামলায় রুল জারি করেন। ৯ মার্চ বুধবার এ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দেন হাইকোর্ট।

কিন্তু দুদক জামিন স্থগিত চেয়ে আবেদন করার পর বৃহস্পতিবার (১০ মার্চ) চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি ১৪ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

সোমবার এ আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এর ফলে কারাবন্দি অবস্থায় বারডেমে চিকিৎসাধীন বিএনপির এ নেতার জামিনে মুক্তি আটকে গেলো।


এ ক্যটাগরির আরো খবর..