× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

তালার তেঁতুলিয়া ইউনিয়নের মেম্বর প্রার্থীকে সেনা কর্মকর্তার হুমকি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালার ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড লাউতাড়া গ্রামের মেম্বর প্রার্থী মৃত অহেদ আলী শেখের পুত্র আবুল কালাম আজাদ কে একই ওয়ার্ডের মেম্বর প্রার্থীর শ্যালক সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম দ্বারা নির্বাচনী কাজে বাধা প্রদান সহ জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী আবুল কালাম আজাদ তালা থানা সহ প্রশাসনিক দপ্তরে জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লাউতাড়া গ্রামের ইউপি সদস্য এবং বর্তমান মেম্বর প্রার্থী আবুল কালাম আজাদ’র নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়া সহ জীবন নাশের হুমকি দিচ্ছে মেম্বর প্রার্থী মোহাম্মাদ আলীর আপন শ্যালক একই ওয়ার্ডের মৃত ওমর আলী খাঁর পুত্র কুমিল্লা ক্যান্টনমেন্টের কর্তব্যরত শফিকুল ইসলাম। সে ছুটিতে বাড়ি এসে ভগ্নিপতির বিজয়কে ত্বরান্বিত করতে লাউতাড়া ওয়ার্ডের একাধিক ব্যক্তিকে ভোটের পরে দেখে নেওয়া সহ জীবন নাশের হুমকি অব্যাহত রেখেছে। এছাড়া আবুল কালাম আজাদের নির্বাচনী পোষ্টার ছিড়ে দেওয়া এবং ভোট চাইতে গেলে কর্মী সমার্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম আজাদ জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তালা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..