× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তালার মাগুরা ইউনিয়নে ওয়ার্কাস পার্টি চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মন্ডল’র গণসংযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালার ৮ নং মাগুরা ইউনিয়নের ওয়ার্কাস পার্টি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মন্ডল হাতুর প্রতীক নিয়ে ইউনিয়ন ব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

হিরন্ময় মন্ডল দীর্ঘদিন যাবত সুনামের সাথে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবার তৃর্ণমুলের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নে তিনি হাতুর প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত হন।
গতকাল বিকালে তিনি ইউনিয়ন গণসংযোগ কালে কর্মী, সমার্থনসহ প্রায় সহস্রাধীক লোকবহর নিয়ে বালিয়াদহা হইতে শুরু করে, মাদরা, মাগুরা ডাঙ্গা, মাগুরা, ফলেয়া, চাঁদকাটি ঘুরে বলরামপুরে এসে পথসভা করেন।

পথসভায় এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সমার্থন, নেতা, কর্মী ও সাধারণ লোকজন উপস্থিত হয়ে হিরন্ময় মন্ডলের বক্তব্য শ্রবন করেন। তিনি ভোটারদের কাছে দোয়া এবং সমার্থন প্রার্থনা কামনা করে হাতুর পতীকে ভোট চান।

এসময় তিনি ভোটারদের নিকট তার ব্যক্তিগত ও দলীয় পরিচয় তুলে ধরে। নির্বাচিত হলে তিনি বালিয়াদহাবাশীর প্রাণের দাবী ইউনিয়ন পরিষদ বালিয়াদহাতে পূর্ণ-স্থাপনসহ অফিস পরিচালনা করবেন এবং দলমতের উর্দ্ধে থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে স্থানীয় সরকার প্রশাসন পরিচালনা সহ সকল উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..