× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত ওই শ্রমিকের নাম আব্দুর রহিম বাদশা (৫০)। তিনি ওই এলাকার মৃত কাশেম আলীর পুত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে আব্দুর রহিম বাদশাসহ আরো ৯জন ধানকাটা শ্রমিক মিলে একই এলাকার আবু বকর সিদ্দিকের জমির ধান কাটতে যায়।
সকাল দশটা নাগাদ মাথায় করে ধান বাড়িতে আনার পথে বজ্রপাতের ঘটনাটি ঘটে। পরে সেখান থেকে আব্দুর রহিম বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুর রহিম বাদশা এক ছেলে ও এক মেয়ের জনক। অল্প কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন বজ্রপাতে আব্দুর রহিম বাদশার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..