× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

জব ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর সুযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড

নৌবাহিনীতে চাকুরীর সুযোগ। বাংলাদেশ পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের উৎপাদন বিভাগের ইলেকট্রিক্যাল শপে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ও দৈনিকভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

বিভাগ: ইলেকট্রিক্যাল

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

২. পদের নাম: সুপারভাইজার

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে দুই বছরের ভোকেশনাল কোর্স অথবা পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ০৭টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে ট্রেড কোর্স থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

বয়সসীমা: ২০২২ সালের ২৪ মে পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপিসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ২৪ মে, ২০২২।


এ ক্যটাগরির আরো খবর..