× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

পাঁচ পৌরসভা, তিন উপজেলা এবং ১৪০ইউপি নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
মনোনয়ন বোর্ডের সভা

সিলেটের বিয়ানীবাজারসহ পাঁচ পৌরসভা, দিনাজপুরের খানসামাসহ তিন উপজেলায় এবং অষ্টম ধাপের ১৪০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৩ মে) গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সাফিউল আযম চৌধুরী, খাগড়াছড়ির গুঁইমারা উপজেলায় মেমং মারমা এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া, পৌরসভা নির্বাচনে মেহেরপুর সদর পৌরসভায় মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ পৌরসভায় মো. আব্দুল খালেক, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় মো. আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মো. আব্দুস শুকুর এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে গোপালগঞ্জ সদর পৌরসভায় প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের জন্য আরফানুল হক রিফাতকে এবং অষ্টম ধাপের নির্বাচনের জন্য ১৪০ ইউপিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী ১৫ জুন এসব জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..