× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি(প্রদীপ কুমার সাহা)

সাপাহারে বোরো ধান কাটা মাড়ায়ে তিব্র্র শ্রমিক সংকট

ACP
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
বোরো ধান কাটা মাড়ায়ে তিব্র্র শ্রমিক সংকট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পুর্বাভাস ও আকাশে গাড় ঘনকাল মেঘের ঘনঘাটায় শ্রমিক সংকটে ক্ষেতের বোরো ধান নিয়ে দারুণ বিপাকে পড়েছে নওগাঁর জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এলাকার বোরো চাষীরা।

বোরো চাষাবাদের প্রাক্কালে বিল জুড়ে পানি থাকায় এই অঞ্চলে বোরা ধান রোপন করতে প্রতিবছর কৃষকের একটু দেরী হয়। সে মতে এখানকার ধান কাটা ও মাড়াই অন্যান্য অঞ্চলের তুলনায় একটু পরেই হয়ে থাকে। জবই বিল এলাকার মাঠের ধান পরিপক্ক হতে একটু দেরী হওয়ায় সাপাহার উপজেলার ধান কাটা শ্রমিকরা দেশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজে লেগে পড়েছেন। বর্তমানে জবই বিল এলাকার মাঠের ধান কলা পাকা হয়ে ওঠায় কৃষকগন ধান কাটার জন্য প্রস্তুতি নিলে চরম শ্রমিক সংকটে পড়েন।

প্রায় প্রতিদিনই আকাশে কাল মেঘের ঘনঘাটা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদে ক্ষেতের ধান নিয়ে কৃষকগন দারুন শংকিত হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত মাঠের ধান সুষ্ঠভাবে ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে তাদের মনে এক শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে প্রত্যেক কৃষকগন নিজেদের ধান নিজে কাটার জন্য ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।

সাপাহারে প্রতি ১’শ মন ধান কাটায় জিন হিসেবে শ্রমিকরা পাচ্ছেন ২ থেকে ২৫মন ধান। উপজেলার মালিপুর গ্রামের কৃাষক আলমগীর হোসেন, কাশিতাড়া গ্রামের আবুল কাশেম জবই গ্রামের কৃষক শাহজাহান জানান বর্তমানে এই এলাকায় ধান কাটা শ্রমিকের তিব্র সংকট হওয়ায় আমরা নিজেরাই নিজেদের ক্ষেতের ধান কাটা মাড়াই শুরু করেছি। সাপাহার উপজেলার জবই বিল এলাকা নিচু জমি হওয়ায় যে কোন মহুর্তে ঢলের পানিতে সমস্ত ধান তলিয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা মাঠ থেকে আধাপাকা ধান কেটে নিচ্ছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন এর সাথে কথা হলে তিনি জানান, জবই বিল এলাকা সহ উপজেলায় এবারে ৫হাজার ৮’শ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। ৭০ থেকে ৮০ভাগ পাকা ধান মাঠ থেকে কেটে নেয়ার জন্য উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের উপদেশ ও পরামর্শ প্রদান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..