× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

জ্বালানি হিসাবে পাট খড়ির কদর প্রচুর

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০২২
পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। পাটকে বাংলাদেশের সোনালী আশঁও বলা হয়। এই সোনালী আশঁ দেশে ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশীক মুদ্রা উপার্জন করে বাংলাদেশ।
জ্বালানি হিসাবে পাট খড়ির প্রয়োজনীয়তা বা কদর সারাদেশে প্রচুর রয়েছে। সাধারণত গ্রামে চুলা ধরানোর প্রধান উপকরণ হচ্ছে এই পাট কাঠি। পাট খড়ি পাট চাষের জন‍্য আর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। পাট আশেঁর দ্বিগুণ পরিমাণ খড়ি উৎপাদিত হয়। ঘরের ছাউনি, বেড়া এবং জ্বালানি হিসাবে পাট খড়ির ব‍্যবহার সর্বাধিক গুরুত্বপূর্ণ।
প্রায় ২০-৩০ বছর আগে বাংলাদেশের গ্রামগঞ্জে প্রায় বাড়িতে ছনের ছাউনির ঘর ছিল। এই ঘরের বেড়া বাশঁ, পাট কাঠি আর কাশ দিয়ে দেওয়া হতো।
কিন্তু যুগের সাথে তাল মিলে এখন গ্রামগঞ্জেও প্রতিটি বাড়িতে রয়েছে টিনের ঘর বা দালান ঘর এসব কারণে এখন আর তেমনটা পাট কাঠি দিয়ে বেড়া দেওয়ার রেওয়াজ নেই বললেই চলে।
তারপরও পাট কাঠির কদরে ভাটা পড়েনি এখনো। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের বাসিন্দা নরেন চন্দ্র রায় বলেন, এখনো গ্রামে দেখা যায় বাশঁ, কাশ ও পাট কাঠির দৃষ্টিনন্দন বেড়া এবং চেকার। এর বেড়া বা চেকার খুবই সুন্দর ও মজবুত হয়।
কিন্তু এর একটা অসুবিধাও রয়েছে। কাশের বা পাট কাটির বেড়ার চেকারে উইপোকা বেশি ধরে ও বছর বছর বদলাতে হয় একারণেই এর ব‍্যবহার দিন দিন কমে কমে যাচ্ছে।
কৃষকরা পাট কাটি দিয়ে পটল, লাউ, ঝিঙা, শিম,করলা, কুমড়া, বরবটি,শশা  ও পটলের মাচা দেওয়ার প্রচলন ব‍্যাপকহারে রয়েছে।
বর্তমান বাজারে পাট কাঠির চাহিদাও রয়েছে প্রচুর এবং দামও অনেক ।


এ ক্যটাগরির আরো খবর..