× Banner
সর্বশেষ
আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা

ভারত প্রতিনিধি

বাগবাজারে মা সারদার ধাম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
বাগবাজারে মা সারদার ধাম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোলকাতার বাগবাজারে মায়েরবাড়ির নতুন একটি পাঁচতলা ভবন(মা সারদার ধাম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(৬মে) ভারতের কোলকাতা বাগবাজারে মা সারদা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ।

এই বাড়িটির নাম মা সারদার ধাম নামকরণ করেছেন প্রেসিডেন্ট মহারাজ। ইতিমধ্যেই বেলুড় মঠ থেকে অনুমোদিত হয়েছে মা সারদার ধামের বিল্ডিং প্ল্যান এবং তা কলকাতা পুরসভার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। সবকিছু ঠিক থাকলে আগামী দু’বছরের ভেতরে এই ভবনটি তৈরি হয়ে যাবে।

বাগবাজার মায়েরবাড়ির  অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ আরও জানান, এছাড়াও যাঁরা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী তাঁদের জন্য এই ভবনের একতলায় বিশেষ ব্যবস্থা থাকছে। যাতে তাঁরাও কোনওভাবে বঞ্চিত না হন।

মায়েরবাড়ির অধ্যক্ষ মহারাজ স্বামী নিত্যমুক্তানন্দ জানান, এই প্রস্তাবিত ভবনটি মায়ের সন্তান এবং ভক্তদের জন্য নির্মাণ করা হচ্ছে। বাগবাজারের মায়েরবাড়িটি রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী সারদানন্দ করেছিলেন। পরবর্তীকালে উদ্বোধন নামে বাড়িটি উদ্বোধন করেন স্বামী বীরেশ্বরানন্দ ১৯৬৩ সালে। এই নবনির্মিত বাড়িটি হলে মায়েরবাড়ির সঙ্গে যোগ করা হবে। দিনকে দিন দেশবিদেশে মায়ের সন্তানরা সংখ্যায় বাড়ছে। তাঁরা মায়েরবাড়িতে আসলে থাকতে চান এবং প্রসাদ পেতে চান।

এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং বিশেষ পূজার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

যেহেতু মায়েরবাড়ি খুব ছোট, তাই মানুষকে বসে ভোগপ্রসাদ খাওয়ানোর জন্য অসুবিধার সম্মুখীন হতে হতো। এখন থেকে সেই সমস্যা আর হবে না। এখানে একসঙ্গে ৫০০ জন প্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়াও সন্ন্যাসীদের প্রসাদ গ্রহণের জন্য আলাদা ঘর থাকবে এবং বাইরে থেকে যাঁরা আসবেন, তাঁদের বসার এবং প্রসাদ গ্রহণ করার আলাদা ঘর থাকবে। এর পাশাপাশি একটি গ্রন্থাগার তৈরি করা হবে। গ্রন্থপ্রেমী মানুষরা ঠাকুর, মা ও স্বামীজি এবং বিভিন্ন মহারাজদের লেখা বই এই গ্রন্থাগার থেকে পড়তে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..