× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

‘দুই ওভারেই ম্যাচ পাল্টে দিয়েছে বাংলাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

হল্যান্ডের অধিনায়ক পিটার বোরেনকে হয়তো অনেক দিন একটু বেশিই যন্ত্রণা দেবে বাংলাদেশ অধিনায়কের করা ম্যাচের ১৭তম ওভারটি। এই ওভার থেকে ডাচ ব্যাটসম্যানরা নিতে পেরেছিলেন মাত্র ৩ রান। পিটার বোরেন মনে করেন বাংলাদেশ অধিনায়কের এই ওভারটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে অনেকটা। তাসকিনের পরের ওভারটিকেও ম্যাচের ফল নির্ধারক বলছেন বোরেন। যে ওভারে মাত্র ৬ রান দিয়ে হল্যান্ডের কফিনের শেষ পেরেক ঠুকলেন বাংলাদেশ পেসার।
বোরেনের আফসোস এই ভেবে, ম্যাচে জয়ের পথেই ছিল তাঁর দল। কিন্তু মাশরাফি বিন মুর্তজার অভিজ্ঞতার কাছেই হেরেছে হল্যান্ড। ডাচ অধিনায়ক বলছেন, ‘মাশরাফি ও তাসকিনের ওই দুটি ওভারেই ম্যাচ পাল্টে দিয়েছে বাংলাদেশ। মাশরাফির বোলিং পরিসংখ্যানটা দেখুন। রীতিমতো অভাবনীয়। বিশেষ করে ১৫৪ রান পুঁজিতে এমন বোলিং আরও অসাধারণ।’
বোরেন এই ম্যাচে বাংলাদেশের জয়ের আরও একটি কারণ দেখছেন। সেটি হলো বড় শট অর্থাৎ ছক্কা। ম্যাচে বাংলাদেশ ছক্কা মেরেছে মোট সাতটি, যা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকাই রেখেছে। অন্যদিকে হল্যান্ড মারতে পেরেছে মাত্র একটি ছয়। ডাচ অধিনায়কের চোখে বড় শট নিতে না পারা তাঁর দলের ক্ষমতার অভাবই।
তামিমের প্রশংসায় পঞ্চমুখ ডাচ অধিনায়ক, ‘অন্যরা যখন খুব একটা বড় স্কোর করতে পারেননি, তামিম তখন সফল। তাঁর ইনিংসটি দুর্দান্ত। তিনি দারুণ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। ইনিংসটি যথেষ্ট পরিপক্ব।’
হেরে যাওয়ার দুঃখ আছে। কিন্তু একেবারে হতোদ্যম নন বোরেন। এই ম্যাচ থেকে যা পেলেন সেটিকে মানছেন ভালো কিছুর প্রেরণা হিসেবে, ‘আমরা খুব ভালো একটি দলের সঙ্গে খেলে ম্যাচটা প্রায় জেতার পর্যায়েই চলে গিয়েছিলাম। ভালো দলের বিপক্ষে আমাদের এই লড়াই প্রমাণ করে আমরাও খুব খারাপ দল নই।’ সূত্র: পিটিআই।


এ ক্যটাগরির আরো খবর..