× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ঝিনাইদহ প্রতিনিধি

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মুজিব গ্রাফিক নভেল উপহার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
মুজিব গ্রাফিক নভেল উপহার

“শিক্ষার আলো ছড়িয়ে দিতে হও একসাথে যুক্ত, ঘুচিয়ে দাও দরিদ্রতা, করো পথশিশু মুক্ত” এই স্লোগানকে সামনে রেখে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ঈদ পরবর্তী বই উৎসব। উক্ত উৎসবের মাধ্যমে কালীগঞ্জের সকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মুজিব গ্রাফিক নভেল বই উপহার দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক এবং, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, খন্দকার  হাবীব আহসান। রৌদ্দুর সেচ্ছাসেবী সংগঠনটি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে সুবিধা বঞ্চিত শিশুদের বিনা বেতনে পড়াচ্ছে ২০১৯ সাল থেকে।
সংগঠনটির উপদেষ্টা খন্দকার হাবীব আহসান বলেন, দেশরত্ন শেখ হাসিনা নিরক্ষরতা দূরীকরণে এবং শিক্ষা সবার জন্য নিশ্চিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই উপহার দিয়ে থাকেন। এর বাইরে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলমূখী করতে রৌদ্দুর যে প্রি-স্কুল কার্যক্রম করে সেখানে আমরা চেষ্টা করছি সহশিক্ষা কার্যক্রমের অন্যান্য বই রাখতে। শিশুরা যাতে ছোট থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর সাথে পরিচিত হতে পারে সেজন্য আমরা তাদেরকে মুজিব গ্রাফিক নভেল উপহার দিয়েছি। এই বইগুলো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সহজলভ্য না হওয়ার তারা এই ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়।
রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াসিফ রাব্বী বলেন, আসুন সবাই নিরক্ষরতা দূরীকরণে রৌদ্দুরকে সাহায্যের হাত বাড়িয়ে দেই, একসাথে এগিয়ে চলি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের আলোকে প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ ইতিহাসের এক ‘অসাধারণ দলিল। অনুষ্ঠানে মুজিব গ্রাফিক নভেলের ১-১০ সিরিজ উপহার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..