× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ভারত প্রতিনিধি

সীমান্ত দিয়ে তিন বছরে ১৪,৩৬১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
তিন বছরে ১৪ হাজার বাংলাদেশিকে ফেরত

ভারত এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে ২০১৯ সালের পরে প্রায় ১৪ হাজার বাংলাদেশি নাগরিককে ফের সে দেশে পাঠানো হয়েছে। এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিএসএফের এক রিপোর্টে। শুধু তাই নয়, ভারতে ঢোকার চেষ্টাও আটকানো হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনআইএ জানাচ্ছে, নুন্যতম এমন ৯২৩৩ জন বাংলাদেশিকে আন্তজাত্তিক সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এই সমস্ত বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে থেকে ফের পালানোর চেষ্টা করছিল। শুধু তাই নয়, রিপোর্ট বলছে ১ লা জানুয়ারি ২০১৯ সাল থেকে ২৮ এপ্রিল ২০২২ সাল পর্যন্ত নুন্যতম ৪৮৯৬ বাংলাদেশি নাগরিককে ভারতে ঢোকার সময়ে আটক করা হয়। আর এভাবেই মোট ১৪,৩৬১ বাংলাদেশি নাগরিককে সীমান্তে আটক করা হয়। এমনটাই দাবি করা হয়েছে প্রকাশিত খবরে।

কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে ঢোকে এবং পালায় বিএসএএফের এক আধিকারিক জানাচ্ছেন, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা এখান থেকে পালানো প্রায় ৮০ শতাংশ বাংলাদেশি মানুষই দক্ষিণ প্রান্তে কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে ঢোকে এবং পালায়। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় নদী থাকার বিষয়টি ভারতে এবং পালানোর রুট হিসাবে তাঁরা ব্যবহার করে বলেও জানাচ্ছেন বিএসএফের ওই আধিকারিক।

সুন্দরবন থেকে মালদহ এই বিশাল অঞ্চলটি অবৈধ যাতায়াতের রুট বলেও দাবি বিজেপির। ৪০৯৬ কিলোমিটার লম্বা ভারত-বাংলাদেশ সীমা- ভারত এবং বাংলাদেশের সঙ্গে ৪,০৯৬ কিলোমিটার লম্বা সীমানা রয়েছে। এরমধ্যে সাউথ বেঙ্গলজুড়ে রয়েছে ৯১৩.৩২ কিলোমিটার সীমান্ত। যার মধ্যে ৫০ শতাংশ কিংবা এরথেকে বেশি এলাকাতে কাঁটা তার নেই কিংবা নদীর সঙ্গে জুড়ে রয়েছে। শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে বেশ কয়েকটি গ্রামও রয়েছে। অনেক সময়েই সীমান্তরক্ষী বাহিনীর কাছে অনুপ্রেবেশ ঠেকানোটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় বলে মনে করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই রোজগারের জন্যেই অনুপ্রবেশ করে থাকে- আইনকে বুড় আঙুল দেখিয়ে সীমান্ত পার করে এমন বেশীর ভাগ মানুষ জীবন-জীবিকা জন্যে।

 ডিসেম্বর ২০১৯ সালে, সাংসদ Citizenship (Amendment) Act-তে সবুজ সঙ্কেত দেওয়ার পর থেকে অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি আরও বেড়ে গিয়েছে। ২০২০ সালে শুধুমাত্র ১,২১৪ জন মানুষ ভারতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে। যেখানে ৩৪৬৩ জন দেশ ছাড়ে।


এ ক্যটাগরির আরো খবর..