× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়ল বর্গাচাষীর ধান

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়ল বর্গাচাষীর ধান

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়েছে অসহায় বর্গাচাষীর ধান। বর্গাচাষী নিরুপায় হয়ে বিভিন্ন মহলে বিচারের আশায় ধরনা ধরছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের শিবরামপুর মৌজাস্থ্য আতোয়ার রহমানের জমি বর্গাচাষ করেন কৃষক মৃত তায়েজ উদ্দিন মোল্লাল ছেলে আনোয়ার হোসেন আনাজি।

উক্ত জমিতে ২৩ এপ্রিল দিবাগত রাতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল গোফফারের মেয়ে জান্নাতুন ফেরদৌস ওরফে চায়না তার লোক দিয়ে ৩০ শতাংশ জমিতে কীটনাষক স্প্রে করে। স্থানীয় সুমন ও সুমনের মা রোজিনা বেগম প্রতিপক্ষদের জমিতে বিশেষ ট্যাংক নিয়ে যেতে দেখেন। এ বিষয়ে বর্গাচাষী আনোয়ার হোসেন আনাজি সুবিচারের দাবীতে ধামইরহাট থানা, উপজেলা নির্বাহী অফিস ও কৃষি অফিস সহ বিভিন্ন সাংবাদিক মহলেও অভিযোগ করেন।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, ‘অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..