× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

নিউজ ডেস্ক

নিউমার্কেটের ঘটনায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যুক্ত -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
বি কনভেনশন সেন্টারে ইফতার

রাজধানীর নিউমার্কেটের ঘটনায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যুক্ত। যখন এই ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে ডুকে পড়ে ঘি ঢেলেছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেষ্টা করেছে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতার পূর্ব ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরে বসবাসকারী তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার বাসিন্দাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তথ্যমন্ত্রী বলেন, জার্মান রাষ্ট্রদূতের দাবী বিএনপির সঙ্গে বৈঠকের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। জার্মান রাষ্ট্রদূত যেটি বলেননি সেটি তারা মিডিয়ার সামনে বলেছেন। বিদেশিদের উদ্বৃতি দিয়ে বিএনপি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এগুলোর অনেকগুলোই যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হয়।

তিনি বলেন, আমাদের দেশে এমন ঘটনা আগে কখনও দেখিনি। একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের ক্ষোভ প্রকাশ করতে। যেটি বিএনপি নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে জার্মানির মত একটি দেশের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ বিএনপি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে বলছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিতো জনগণের সঙ্গে নয়, তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে দৌঁড়ে যায়, আবার বিদেশিদের কাছে চিঠি লিখে বাংলাদেশকে সাহায্য বন্ধ করার অনুরোধ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..