× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

ওবায়দুল কাদেরকে কটুক্তি কবিরহাটে দুই আওয়ামী লীগ নেতার কে বহিষ্কারের সুপারিশ

ACP
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
দুই আওয়ামী লীগ নেতার কে বহিষ্কারের সুপারিশ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করায় নোয়াখালীর কবিরহাট উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

সোমবার সকালে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে ১৬ এপ্রিল সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের কাছে পাঠানো হয়।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদানকারীরা হলো, কবিরহাট উপজেলার ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি বলেন, গত ১৫ এপ্রিল কবিরহাট উপজেলাধীন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করে।

এতে জননেতা ওবায়দুল কাদের সাহেবের সম্মানহানীসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই সংগঠন বিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদেরকে পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ এবং কারণ দর্শানো হয়েছে। পাশাপাশি তাদেরকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগের সিনিয়ির যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করায় আবদুল মন্নান মুনাফ ও হানিফ বিএসসিকে দলীয় পদ থেকে অব্যহতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তই চুড়ান্ত। আমরা তাদেরকে পদ থেকে অব্যহতি দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছি। কটুক্তিকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ আমাদের যে চিঠি দিয়েছেন, সেই চিঠি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ সহকারে তা আমরা কেন্দ্রে পাঠাবো। এই ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।


এ ক্যটাগরির আরো খবর..