× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

ভূরুঙ্গামারীতে পীরুস্থান মাজারে ইফতার ও দোয়া মাহফিল

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
মাজারে ইফতার ও দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে থাকা পীরুস্থান মাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় ওই মাজারে ধামের হাট বাজারের কিছু উদ্যোমী তরুন যুবকরা এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের ধামের হাট বাজারের দক্ষিন পার্শ্বে ভুরুঙ্গামরী ইউনিয়নে আঙ্গারীয়া এ মাজার শরীফটি অবস্থিত।

দীর্ঘ ৭-৮ বছর যাবত অবহেলিত হয়ে পড়ে রয়েছে মাজারটি। তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার থেকে সুজন, নাহিদ, মাইদুল, শাহীন, জাবেদ, পলাশ সহ- কয়েকজন যুবক গত ১৩ এপ্রিল মাজারটি ঘুরে আসার পর অবহেলিত অবস্থায় মাজারটি পড়ে থাকতে দেখে তার উদ্যোগ নেয় মাজার শরীফে দোয়া ও ইফতার মাহফিল করার।

এরই ধারাবাহিকতায় তারা বেশ কয়েকজন মিলে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। মাজারের খাদেম ছকিউদ্দিন জানান, দীর্ঘ ২০০২ সাল থেকে ওই মাজারের খাদেমের দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন এলাকা থেকে মান্নতের জন্য লোকজন মাজারে আসতো।

সেখানে সিন্নি তবারকের আয়োজন হতো। বর্তমানে অবহেলিত অবস্থায় পড়ে থাকায় ঝিমিয়ে পড়েছে পীরুস্থান মাজারটি। তিনি মাজারটিকে জাগ্রত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..