× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন ও উপকারভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
গৃহহীনদের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন

পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীনদের নির্মানাধীন বাসগৃহ পরিদর্শন এবং উপকারভোগীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার গদাইপুর ইউপির বিলপরাণমালিতে তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে চলমান নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এবং উপকারভোগী ৩২টা পরিবারকে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কেজিও মোজ্জাম্মেল হোসেন, সার্ভেয়ার কওসার আলী, সহ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, নির্মাণ প্রকল্পকাজ সন্তোষজনক।প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশে একটি মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, আপনারা জানেন এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন অংশীদার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘর গুলোর কথা বলেন, তখন তিনি বলেন – আমার ঘর গুলোর কি অবস্থা? অর্থাৎ এই আবেগের জায়গাটা আমরা মূল্যায়ন করতে শতভাগ চেষ্টা করছি ।


এ ক্যটাগরির আরো খবর..