× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ডুডলে নারীর প্রতি শ্রদ্ধা গুগলের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটি পালন করতে গুগল আজ তাদের হোমপেজে একটি ডুডল প্রদর্শন করছে। বিশ্বজুড়ে নারী শক্তির প্রতি এই ডুডল উৎসর্গ করেছে সার্চ জায়ান্ট হিসেবে পরিচিত গুগল।

ভবিষ্যতের নারীদের জন্য দিবসটি উদ্‌যাপন করতে গুগল ১৩টি দেশের ৩৩৭ জন নারী ও তরুণীর সঙ্গে কথা বলেছে এবং তাঁদের একটি বাক্য সম্পূর্ণ করতে বলেছে। ‘ওয়ান ডে আই উইল…’ বাক্যটির সম্পূর্ণ উত্তর সংগ্রহ করে গুগল। পরে তা মিলিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র ধারণ করে গুগল লেখা ডুডলটির মাঝখানে বসিয়েছে। ভিডিওতে নারীর ইচ্ছাগুলোর প্রতিফলন প্রদর্শিত হচ্ছে।

ডুডলটির ওপর ক্লিক করলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন অনুসন্ধান ফলাফল পাতায় নিয়ে যাচ্ছে গুগল।
বিশেষ ডুডলটিতে সান ফ্রান্সেসকো, রিও ডি জেনিরো, মেক্সিকো সিটি, লাগোস, মস্কো, কায়রো, বার্লিন, লন্ডন, প্যারিস, জাকার্তা, ব্যাংকক, নয়াদিল্লি ও টোকিওর শিশু থেকে দাদিমার চিত্র ফুটে উঠেছে।

শেষদিকে জাতিসংঘের শান্তিদূত জেন গুডাল বলেন, একদিন তিনি পরিবেশ নিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে আলোচনা করবেন। আর নোবেলজয়ী মালালা ইউসুফজাই ও নারী আন্দোলনকর্মী মুজুন আলমেলেহান বলেন, একদিন সব মেয়ে স্কুলে যাবে, সেটা দেখতে চান তাঁরা।

এক ব্লগ পোস্টে গুগল বলেছে, তাঁরা এই যে ভিডিওচিত্র তৈরি করেছে, তাতে নারী কর্মীরা কাজ করেছেন।
গুগলের হোমপেজের নিচের অংশে হ্যাশট্যাগ ওয়ান ডে আই উইল (#OneDayIWill) নামের একটি লিংক রেখেছে গুগল যেখানে নিজের কথা বলার সুযোগ করে দিচ্ছে গুগল।

নারী কী করতে চান, গুগলের মাধ্যমে তা জানিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। গুগল লিখেছে, ‘আপনি হয়তো জানেন না, একদিন আপনিও ডুডলের বিষয়বস্তু হয়ে যেতে পারেন।’


এ ক্যটাগরির আরো খবর..