× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘আশার আলো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ইউরোপে অভিবাসী সংকট নিরসনে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে। পরিকল্পনার বেশিরভাগ প্রস্তাবনায়ই উভয়পক্ষ রাজিও হয়েছে। তবে ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ায় হয়নি। এরপরও ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘আশার আলো’ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, নতুন এ পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের যারা গ্রিসে পৌঁছাচ্ছেন, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে। তবে এর বিপরীতে তুরস্ক শর্ত দিয়েছে, প্রতি একজন অভিবাসন প্রত্যাশীর ফিরে যাওয়ার পরিবর্তে একজন করে সিরীয় শরণার্থীকে ইইউ ব্লকে প্রবেশ করতে দিতে হবে। সেই সঙ্গে আরো অর্থায়নের দাবিও জানিয়েছে দেশটি।

তিনি জানান, আগামী ১৭-১৮ মার্চ ইইউ-এর নির্ধারিত বৈঠক পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে তুরস্কের সঙ্গে আলোচনা চলবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপ এতবড় অভিবাসী সংকটে পড়েছে। বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীই তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করছেন। সিরিয়া সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..