× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মাহমুদ আল ইসলাম শিহাব

হৃদরোগের প্রকোপ কমাতে উচ্চ রক্তচাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের বিকল্প নেই

ACP
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেন হৃদরোগের প্রকোপ কমাতে উচ্চ রক্তচাপ পরিস্থিতি নিয়ন্ত্রণের বিকল্প নেই

বাংলাদেশে হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়ছে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি ৫ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ (২১%) উচ্চ রক্তচাপে ভুগছেন। অতিসত্ত্বর এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা এমন আশংকা প্রকাশ করেন।

আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আজ শনিবার ০৯ এপ্রিল ২০২২ “বিশ্ব স্বাস্থ্য দিবস ও উচ্চ রক্তচাপ” শীর্ষক এই ওয়েবিনার আয়োজন করে।

ওয়েবিনারে জানানো হয়, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক এবং কিডনির ক্ষতি হয়। সরকার অসংক্রামক রোগ প্রতিরোধে ২০২৫ সালের মধ্যে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে ২৫ শতাংশ কমানোর (রিলেটিভ রিডাকশন) জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

ওয়েবিনারে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। মূল উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. শামীম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞা’র কোঅর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন


এ ক্যটাগরির আরো খবর..