× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেক্স

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। চাকরিতে বর্তমান বয়সসীমা ৩০ বছরকেই যৌক্তিক মনে করছে সরকার।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে নাকচ হয়ে যায় প্রস্তাবটি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ‘৩৫ বছরে উন্নীত করা হোক’ লিখে প্রস্তাবটি আনেন বগুড়া-৭ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ রেজাউল করিম বাবলু।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী এর ব্যাখ্যায় বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে নিয়োগ পরীক্ষা বেশি প্রতিযোগিতামূলক হবে ও ৩০ বছরের কম বয়সীদের মধ্যে দেখা দিবে হতাশা।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ হতে ৫৯ বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্য পদের সংখ্যা কমেছে স্বাভাবিকভাবেই। এই প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে চাকরি প্রার্থীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে; যার ফলে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টি হবে নিয়োগের ক্ষেত্রে। এ প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে প্রতিমন্ত্রী জানান।


এ ক্যটাগরির আরো খবর..