× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

মেহেরেপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান-ঊল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লভ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাম মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম, রশিদ হাসান খান আলোসহ জেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস পালনের বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..