× Banner
সর্বশেষ
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে

হৃতিকের নতুন ছবির কাজ শুরু মার্চের শেষে

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

হৃতিক রোশন ও ইয়ামি গৌতম জুটির ‘কাবিল’ ছবির কাজ শুরু হতে যাচ্ছে এই মাসের শেষের দিকেই। মার্চের শেষদিক থেকে কাজ শুরু করে আগামী জুলাই পর্যন্ত শুটিং করবেন তাঁরা। নতুন ছবিটি সম্পর্কে এমনটাই জানিয়েছেন এ ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত।

সম্প্রতি এক টুইট বার্তায় সঞ্জয় নিজের নতুন ছবির কাজের অগ্রগতি সম্পর্কে আরও জানিয়েছেন, নতুন ছবির কাজ শুরু করার আগে তিনি তাঁর সময়ের যতটা সম্ভব সদ্ব্যবহার করছেন।

কী করে এই ‘অবসর’ সময়টা কাটাচ্ছেন সঞ্জয়? টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘আমার অবসরের এই শেষ সপ্তাহটা আমি আমার পরিবারের সঙ্গেই কাটাচ্ছি।

কারণ ‘কাবিল’ ছবির শুটিং শুরু হচ্ছে আর মাত্র তিন সপ্তাহ পরেই। কোনো রকমের বিরতি ছাড়াই এই শুটিং চলবে জুলাই পর্যন্ত। তাই আগের এই সময়টুকুর সদ্ব্যবহার করছি আমি।

সঞ্জয় বলেছেন, ‘আমি আমার সহ-পরিচালক নাদিম শাহকে ধন্যবাদ জানাই; এই মাসের শেষে একবার কাজ শুরু হয়ে গেলে আর অবসর পাওয়া যাবে না।’

হৃতিক রোশন অভিনীত নতুন এ ছবির প্রযোজক হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি এবার নতুন একটি জুটিকে সামনে আনতে যাচ্ছেন। আগ্রহ বাড়াতে এ ছবির কাহিনি এখনো পর্যন্ত বেশ দক্ষতার সঙ্গেই গোপন রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..