× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ম্যাচ না হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ মিরপুর স্টেডিয়ামে ঝড়োবৃষ্টির কারণে এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল মাঠে গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলা মাঠে না গড়ালে বাংলাদেশ-ভারত এশিয়া কাপে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।

ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে মিরপুর স্টেডিয়াম এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। সকল ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ায় পুরো স্টেডিয়াম এখন অন্ধকার। সন্ধ্যার আগেই কালো মেঘে ঘিরে ফেলে স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকায়। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। এরপরই আসে বৃষ্টি।

খেলা মাঠে না গড়ালে শিরোপা ভাগাভাগি করে নেবে দু’দল। এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ‍নামতেই মূল উইকেট ঢেকে রাখার পাশাপাশি মাঠ থেকে ম্যাচ সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

রোববার দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয়। এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশের উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে।’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।


এ ক্যটাগরির আরো খবর..